২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ১০০ হাতবোমাসহ গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুর থেকে একশ হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 05:04 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

শুক্রবার বেলা পৌনে ৪টার দিকে র্যর‌্যাব-২ এর বিশেষ আভিযানে এসব বিস্ফোরক পাওয়া যায়।

গ্রেপ্তার দুজন হলেন- নাদিম (৩৫) ও শাহের (২৫)।

র্যর‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি রায়হান উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই জনের কাছ থেকে একশ হাতবোমা, এক কেজি গানপাউডার এবং বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেছে, দীর্ঘদিন ধরে তারা হাতবোমা তৈরির সঙ্গে জড়িত।”

তবে তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছিল কিনা- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।