২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ট্রাকচালককে দগ্ধ, বিএনপি নেতা গ্রেপ্তার

ট্রাকচালকের গায়ে আগুন দেয়ার মামলায় ফরিদপুর কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক রউফ-উন-নবীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 06:31 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মুজিব সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

অবরোধের আগের রাতে (সোমবার) কৈজুরী ইউনিয়নে একটি ট্রাকের চালককে নামিয়ে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়।

অগ্নিদগ্ধ চালক খালেক শেখ এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গ্রেপ্তারের পর রউফকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি নজরুল ইসলাম।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, সোমবার রাতে পিয়ারপুর বাইপাস সড়কে কাঁকড়া বোঝাই একটি ট্রাক ভাঙচুর ও আগুন দেওয়া হয়। ওই সময় ট্রাক চালকের গায়েও আগুন দেয়া হয়।

ওই ঘটনার ব্যাপারে বিএনপি নেতাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।