২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফুলবাড়ীতে ১৪৪ ধারা জারি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2013, 05:19 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

মঙ্গলবার খড়িবাড়ী বাজারে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  সভা-সমাবেশের উপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ফুলবাড়ী থানার ওসি বজলুর রশীদ জানান,  সকাল ৮টায় খড়িবাড়ী বাজারে বড় ধরনের শোডাউনের ঘোষণা দেয় ১৮ দলীয় জোট। একই স্থানে আওয়ামী লীগও সমাবেশ আহ্বান করে।

আইনশৃংখলা বিঘিœত হওয়ার আশঙ্কায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ বেলায়েত হোসেন খড়িবাড়ী বাজার এবং আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেন।

ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।