কুয়েটে রেজিস্ট্রেশন শুরু, ভর্তি পরীক্ষা ২৩ নভেম্বর
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও বিইউআরপি কোর্সে ভর্তি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন বুধবার শুরু হয়েছে। চলবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত।
আগামী ১২ নভেম্বর মঙ্গলবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা হবে আগামী ২৩ নভেম্বর (শনিবার) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।
কুয়েটের জসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কম্পিউটার সেন্টারে এর উদ্বোধন করেন।
এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. বজলার রহমান, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এন এম মিজানুর রহমান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।
ভর্তি সংক্রান্ত তথ্য www.admission-kuet.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। অন্যান্য তথ্যের জন্য রেজিস্ট্রার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দপ্তরে ভর্তি শাখায় (পিএবিএক্স +৮৮০-৪১-৭৬৯৪৬৮ এক্সটেনশন ১৩৯) যোগাযোগ করা যাবে।
