২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ট্রাকচাপায় শিশু নিহত

হবিগঞ্জ সদরে ট্রাকচাপায় এক শিশু নিহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 07:19 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের পাইকপাড়া বটতল এলাকায় এ দুর্ঘটনায় নিহত সাকিব মিয়া (৯) স্থানীয় ফারুক মিয়ার ছেলে।

হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, বেলা সাড়ে ১১টায় রাস্তা পার হচ্ছিল সাকিব। এ সময় শায়েস্তাগঞ্জগামী দ্রুতগতির একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সাকিব গুরুতর আহত হয়।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।