শাবি খুলছে মঙ্গলবার
ঈদ ও পূজার ছুটি শেষে মঙ্গলবার খুলছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ-ঊল আযহা ও দুর্গা পূজা উপলক্ষে গত ১০ অক্টোবর থেকে বার দিনের ছুটি শুরু হয়েছিল।
মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলেও জানান নিবন্ধক।
