২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার জামালপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জামালপুর যাচ্ছেন।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 07:36 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

তিনি জেলার বিভিন্ন স্থানে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে ইসলামপুর পৌরসভা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রশাসন ও আওয়ামী লীগ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় প্রশাসন প্রস্তুত। জনসভাস্থল ছাড়াও ইসলামপুর উপজেলাজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল জানান, ১৯৯১ সালে শেখ হাসিনা ইসলামপুরের দুর্গম চরাঞ্চল বেনুয়ার চর গেলেও উপজেলা সদরে এটিই তার প্রথম সফর।

প্রধানমন্ত্রী জামালপুর শহরে ৯৪ দশমিক ৮৪৩ মেগাওয়াট ডুয়েল ফুয়েল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, ইসলামপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদের উপর ৫৬০ মিটার দৈর্ঘ্যের ২টি সেতু, ইসলামপুর এস্টাবলিশমেন্ট অব হেলথ্ টেকনোলজির ভিত্তিপ্রস্থরসহ মোট ৪৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকী বিল্লাহ জানান, বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতে রাতদিন কাজ করছেন দলের নেতাকর্মীরা।