২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১২ ‘ডাকাত’ গ্রেপ্তার

রাজধানীর শেওড়াপাড়া থেকে আগ্নেয়াস্ত্রসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

পুলিশ বলছে, এরা মঙ্গলবার ভোরে শেওড়াপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গোয়েন্দা পুলিশের একটি দল ওই ১২ জনকে গ্রেপ্তার করে।

এরা হলেন- মো. লিয়াকত (৪২), আব্দুল মতিন (৫০), ওসমান আলী (৪৯), মো. এমরামুল হক (২৮), মোতাহার ওরফে মোতা (২৮), হাকিম মোল্লা (৩৩), মো. রোকন মিয়া (৪৫), মো. ফজলুর রহমান (২৮), মো. নয়ন মিয়া (২৮),  মো. সুমন মোল্লা (৩৩), মো. আব্দুল শহীদ (৩৮) ও এবাদুল্লাহ (৪০)।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কেন্দ্রে যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে চারটি শাবল, দুটি চাপাতি, দুটি দা, দুটি স্ক্রু ড্রাইভার ও প্লাস উদ্ধার করা হয়েছে।

“তারা ভোর রাতে পূর্ব শেওড়াপাড়ার দুটি ভবনের মাঝে ফাঁকা একটি প্লটে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।”

জিজ্ঞাসাবাদে তারা রাজধানীর বিভিন্ন স্থানে ডাকাতির কথা স্বীকার করেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

তাদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।