নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রোববার রাতে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাত ৯টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ালাইন্সের ফ্লাইটটি বিমানবন্দর ত্যাগ করে।
এসময় অন্যদের মধ্যে সংসদ উপনেতা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর, বিমানমন্ত্রী ফারুক খান, বনমন্ত্রী হাছান মাহমুদ, রেলমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, তিন বাহিনীর প্রধান এবং বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানী, চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
এছাড়া জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মার সঙ্গেও তার বৈঠকে বসার কর্মসূচি রয়েছে।
এর বাইরে বেশ কয়েকটি আলোচনা সভায় যোগ দেবেন শেখ হাসিনা।
জাতিসংঘে শেখ হাসিনা (ফাইল ছবি)
জাতীয় সংসদের সদস্যদের মধ্যে আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ, মইন উদ্দীন খান বাদল, মুজিবুল হক, মো. আতিউর রহমান, ইকবালুর রহিম এবং শাহ জিকরুল আহমেদ রয়েছেন।
বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আশ্রাফুননেসা ও আলেয়া সারোয়ার ডেইজি, নিলুফার আনজুম, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিনু রহমান, শেলী সাইদা হুসাইন, টুঙ্গীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সোলায়মান বিশ্বাস, বারডেমের পরিচালক জ্ঞানেন্দ্রিয় চাকমা, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক, আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য সুবাস বোস, নীলফামারী পৌরসভার চেয়ারম্যান দেওয়ান কামাল আহমেদ, জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীণ আখতার, পেশাজীবী নারী সমাজের সাধারণ সম্পাদক আফরোজা হক রীনা, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম ও মহাসচিব মনছুর আলী।
গণমাধ্যমকর্মীদের মধ্যে এটিএন নিউজের হেড অফ নিউজ মুন্নী সাহা, এটিএন বাংলার প্রধান প্রতিবেদক মনিউর রহমান, জনকন্ঠের স্টাফ রির্পোটার মাহমুদুল হক নয়ন, চ্যানেল আইয়ের ক্যামেরাম্যান আলী আসগর এবং এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান আলমগীর কবির।
এছাড়া এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদের নেতৃত্বে ৪১ সদস্যের একটি প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসাবে যাচ্ছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী যাচ্ছেন।
আগামী ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
