চাঁদপুর-লাকসাম রেলপথে উচ্ছেদ অভিযান
চাঁদপুর-লাকসাম রেলপথে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ।
সোমবার এ রেলপথের মৈশাদী, শাহতলী, মধুরোড, হাজীগঞ্জ, শাহরাস্তিসহ বিভিন্ন এলাকা থেকে রেললাইনের নীচ দিয়ে বালু ভরাটের জন্য স্থাপন করা পাইপ লাইন সরিয়ে নেয়া হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিনুর রহমানের নেতৃত্বে অভিযানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি সাহা বলেন, পাইপ লাইন উচ্ছেদে প্রয়োজনে আরো অভিযান চালানো হবে।
