২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের খুঁটির স্ফূলিঙ্গে পুড়ল কারখানা-বসত ঘর

চট্টগ্রামের পাহাড়তলীতে বৈদ্যুতিক খুঁটির স্ফূলিঙ্গ থেকে আগুন ছড়িয়ে বেশ কয়েকটি বসত ঘর ও একটি আসবাবপত্রের কারখানা পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2013, 04:18 PM

Updated : 23 Aug 2022, 06:52 PM

দমকল বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, রোববার সকাল ১০টার দিকে ইস্পাহানি মোড় এলাকার  এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে স্থানীয় তিন  জন মালিকের ৩০টি কাঁচা ও সেমি-পাকা বসত ঘর এবং একটি আসবাবপত্রের কারখানা পুড়ে যায়।

এক ঘণ্টার  বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে সকাল সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এতে কেউ হতাহত হয়নি।

জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মূল সড়কের বিদ্যুতের খুঁটিতে স্পার্কিং হলে তা ছড়িয়েই আগুনের সূত্রপাত হয়।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ  জানা যায়নি।