২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘চাঁদাবাজ’ আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে সোমবার দুই ‘চাঁদাবাজকে’ আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 06:47 PM

পুলিশ জানায়, মঙ্গলবার চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশের দপ্তরে ছালামিন (২৫) ও ফাতেমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয় তাদের।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ জানান, আটকরা চুয়াডাঙ্গা পুলিশের তালিকাভুক্ত জামু ও আকরাম বাহিনীর সক্রিয় সদস্য।

ছালামিন জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের বাসিন্দা ফাতেমা হলেন জামুর শাশুড়ি।    

পুলিশ কর্মকর্তা আরো জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে ছালামিন চুয়াডাঙ্গার রয়েল এক্সপ্রেসের মালিক সালাউদ্দিনের কাছ থেকে চাঁদা নেয়ার জন্য দামুড়হুদা থানার সিরাজ কাটা মোড়ে এলে পুলিশ ছালামিনকে আটক করে।

ছালামিন মেহেরপুরের কাঠালপোতা গ্রামের হায়াত আলী বিশ্বাসের ছেলে।

পরে ছালামিনের স্বীকারোক্তি অনুযায়ী জামুর শাশুড়ি ফাতেমাকেও আটক করে পুলিশ।

ছালামিন নিজেকে অন্য নামে পরিচয় দিয়ে চুয়াডাঙ্গার রয়েল এক্সপ্রেসের মালিকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে এই কর্মকর্তা জানান।