২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিঞ্জিরায় সোনার দোকানে ডাকাতি

ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজারে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে সোনার একটি দোকানে ডাকাতি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2013, 10:51 PM

Updated : 23 Aug 2022, 06:45 PM

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালাচান মার্কেটের তানজীন জুযেলার্সে এই ডাকাতি হয় বলে পুলিশ জানিয়েছে।

ডাকাতের চাপাতির আঘাতে দোকান মালিক জসিম উদ্দিন আহত হয়েছেন।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, কয়েক যুবক এসে চাপাতি দিয়ে তার মাথায় কোপ দেয়। তিনি মাথা সরিয়ে নিলে কোপ তার কপালের অংশে লাগে।

ডাকাত দল লুটপাট চালিয়ে হাতবোমা ফাটিয়ে চলে যায় বলে জানান জসিম।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মাইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এক বছর আগেও রুহিতপুর বাজারে জসিম উদ্দিনের সোনার দোকানে একইভাবে হামলা হয়েছিল এবং জসিমকে কুপিয়ে জখম করা হয়েছিল।

তার ধারণা, ব্যক্তিগত শত্রুতার কারণে একটি চক্র এ ঘটনা ঘটিয়েছে।