২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে বাসচাপায় শ্রমিক নিহত

কক্সবাজারের রামু উপজেলায় বাসচাপায় মাহবুব আলম নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2013, 03:46 PM

Updated : 25 Apr 2022, 07:07 PM

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব আলম (৪০) কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার লদু মিয়ার পুত্র।

নিহতদের ভাই রমজান আলী জানান, মাহবুব রাবার বাগানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

সকালে সহকর্মী জসীমের সঙ্গে কাজে যাওয়ার পথে টিআর ট্রাভেলস নামে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে লোকজন তার লাশ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে আসে।