অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার
সিরাজগঞ্জের কাজিপুরে এক স্কুলছাত্রীকে অপহরেণের অভিযোগ উঠায় পৌর ছাত্রলীগের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেনকে বহিষ্কারের বিষয়টি নিশ্চত করেছেন কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আলামিন তালুকদার ও সাধারণ সম্পাদক আলী আসলাম।
আলামিন তালুকদার বলেন, অপহরণের অভিযোগের কারণে সোমবার রাতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আরিফকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ষষ্ঠ শ্রেণি পড়ুয়া অপহৃত বাবা অপহরণের ঘটনায় কাজিপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও পৌর এলাকার বিয়ারা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আরিফ হোসেন তার সহযোগীদের নিয়ে নিজ বাড়ি থেকে তার মেয়েকে তুলে নিয়ে গেছে।
কাজিপুর থানার ওসি (তদন্ত) আব্দুল জলিল বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
