২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে সারসহ ইউপি সদস্য আটক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় সরকারি সার ক্রয়-বিক্রয়ে জড়িত অভিযোগে এক ইউপি সদস্যসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার উলানিয়া জাদুয়া এলাকা থেকে তাদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

এরা হলেন উলানিয়া ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য জলিল বেপারী ও কালিগঞ্জ বন্দরের ব্যবসায়ী ফারুক মীর। তাদের কাছ থেকে ১৫ বস্তা সার উদ্ধার করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা সারগুলো সরকারি বলে নিশ্চিত করেছেন বলে জানান মেহেন্দিগঞ্জ থানার ওসি রিয়াজ হোসেন।

ওসি রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জলিল বেপারী কালিগঞ্জের ব্যবসায়ী ফারুক মীরের কাছে ১৫ বস্তা সরকারি সার বিক্রি করেছেন বলে খবর পেয়ে স্থানীয়রা একটি ট্রলারসহ তাদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে সারসহ দুজনকে আটক করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।