২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর হাসপাতালে ওসিসি ও ডিএনএ ল্যাবরেটরি চালু

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হলো ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এবং ডিএনএ ল্যাবরেটরি।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 11:11 AM

বুধবার বিকেল ৪টায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্যাতনের শিকার নারীদের জন্য সাতটি মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসি ও বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাবরেটরি, ৪০টি জেলা সদর হাসপাতাল এবং ২০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওসিসি স্থাপন করেছে।

ওসিসির মাধ্যমে নির্যাতিত নারীদের স্বাস্থ্য ও আইনগত সহায়তা দেয়া হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতাল পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রংপুর মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অমরেশ চন্দ্র সাহা, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ হোসেন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপিকা মমতাজ বেগম, রংপুর ওসিসির সমন্বয়কারী শারমিন খান।