২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা সার কারখানা বন্ধ

দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2013, 05:44 PM

Updated : 23 Aug 2022, 11:05 AM

যান্ত্রিক ত্রুটির কারণে ও গ্যাসের চাপ কমায় রোববার থেকে কারখানা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক ইখলাছ উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইউরিয়া সার উৎপাদনের জন্য কারখানায় গ্যাসের চাপ কমপক্ষে ৩৪০ পিএসআই পর্যন্ত থাকার কথা। কিন্তু রোববার গ্যাসের চাপ হ্রাস পেয়ে ৩০০ পিএসআইতে নেমে আসে।

ইখলাছ উদ্দিন বলেন, “গ্যাসের চাপ উঠানামা করায় কারখানার ইউটিলিটি শাখার বয়লারে ত্রুটি দেখা দিলে সার উৎপাদন বন্ধ রাখা হয়।”

যান্ত্রিক ত্রুটিমুক্ত করে কারখানায় আবার উৎপাদন চালু করতে আট থেকে ১০দিন সময় লাগবে বলে জানান ব্যবস্থাপনা পরিচালক।

প্রতিদিন এক হাজার সাতশ টন ইউরিয়া উৎপাদনের ক্ষমতা রয়েছে এই কারখানার।