যুক্তরাষ্ট্র আ. লীগের দুই নেতাকে অব্যাহতি
মুক্তিযোদ্ধা সংসদের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মো. নূরনবী কমান্ডারের সঙ্গে দুর্ব্যবহার করায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ এবং নির্বাহী সদস্য জসীমউদ্দিন মিঠুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য ফারুক ও মিঠুর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।
৭২ বছর বয়সী নূরনবীর সঙ্গে প্রকাশ্য সভায় ওই দুই নেতার দুর্ব্যবহারে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিলো।
