২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 01:16 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে আহত জোছনা আকতারকে (১৫) হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জোছনা বাস টার্মিনালের লারপাড়া এলাকার মোহাম্মদ এনামের মেয়ে।

এনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার আরেক মেয়ে আসমিতাসহ (৮) জোছনা সড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কায় দেয়।

আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বলেন, এ ঘটনায় মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।