২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুবে যাওয়া ট্যাংকার থেকে পেট্রোল-ডিজেল উত্তোলন চলছে

বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া ট্যাংকার থেকে পেট্রোল ও ডিজেল উত্তোলন করে অপর একটি ট্যাংকারে রাখা হচ্ছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 02:06 PM

Updated : 25 Apr 2022, 06:37 PM

ট্যাংকার এমভি মেহেরজান বর্তমানে মেঘনা নদীর চরে মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের বালিয়া গ্রামে রয়েছে।

গত ২৫ জুলাই রাতে এমভি ফজলুল হক-৩ এর ধাক্কায় সাড়ে ৭ লাখ লিটার পেট্রল ও ডিজেলসহ এমভি মেহেরজান মেঘনায় ডুবে যায়।  

উদ্ধারকাজ তদরককারী প্রকৌশলী বেল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এমভি মেহেরজান থেকে পেট্রল ও ডিজেল উত্তোলন করে ‘প্রেমা সি-১৪৫’ নামের অপর একটি ট্যাংকারে রাখা হয়েছে। এগুলো ব্যবহার উপযোগী কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।