২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে মুক্তিযুদ্ধ বিষয়ক পথচিত্র অঙ্কন শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্বের ‘দীর্ঘতম’ পথচিত্র অঙ্কন শুরু করেছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 12:51 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

‘বাংলার ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক এই পথচিত্রের মাধ্যমে দেশের মহান মুক্তিযুদ্ধ ও ঐতিহ্যকে তুলে ধরা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে দুই দশমিক শূণ্য তিন কিলোমিটার দৈর্ঘে্যর এই পথচিত্র আঁকা শুরু হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ‘বাংলা দর্পণ’ নামে শিক্ষার্থীদের সংগঠনের কর্মীরা অংশ নেন।এক সপ্তাহের মধ্যে এ পথচিত্র অঙ্কন শেষ হবে বলে তারা জানান।

আলপনাটি বিশ্ববিদ্যালয় ‘স্মরণ’ চত্বর থেকে শহীদ মিনার এবং বিজ্ঞান ভবন পর্যন্ত বিস্তৃত হবে।

এছাড়া এটি শহীদ মিনারের ডানদিকের রাস্তা দিয়ে প্রীতিলতা হল এবং বাঁ দিকে সমাজ বিজ্ঞান অনুষদ হয়ে সোহরাওয়ার্দী হল পর্যন্ত বিস্তৃত হবে।

এটি এ পর্যন্ত সারা বিশ্বে অঙ্কিত পথচিত্রগুলোকে ছাড়িয়ে যাবে বলে উদ্যোক্তারা দাবি করছেন।