২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ মার্চ থেকে বন্ধ থাকবে দুই সেতু

তৃতীয় দফায় মেরামতের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা-গোমতী সেতুতে যান চলাচল ১৫ মার্চ সকাল থেকে ছয় দিন বন্ধ রাখা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2013, 12:53 PM

Updated : 23 Aug 2022, 10:16 AM

বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

১৫ মার্চ সকাল ৮টা থেকে ২১ মার্চ সকাল ৮টা পর্যন্ত এ পথের যানবাহনগুলোতে কাঁচপুর ব্রিজ, তারাবো মোড়, নরসিংদী, আশুগঞ্জ, ভৈরব, সরাইল বিশ্বরোড, ময়নামতি ও চট্টগ্রাম সড়ক হয়ে চলতে পরামর্শ দেওয়া হযেছে।

Image
Dhaka-Chittagong Highway sees 50km tailback

Dhaka-Chittagong Highway sees 50km tailback

এর আগে ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দুই দফায় মেরামতের জন্য দুটি সেতুতে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল।

মন্ত্রী বলেন, সভায় মিরপুর-বনানী ফ্লাইওভার, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুদ্ মেরামত এবং জয়দেবপুর-ময়মনসিংহ সড়ক উন্নয়ন প্রকল্পের আরডিপিপি সম্পর্কে আলোচনা হয়েছে।

মার্চ মাসের শেষদিকে প্রধানমন্ত্রী মিরপুর-বনানি ফ্লাইওভার উদ্বোধন করবেন বলে মন্ত্রী জানান।

সভায় সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, মিরপুর-বনানী ফ্লাইওভারের প্রকল্প পরিচালক ব্রি. জে. আবু সাঈদ মো. মাসুদ, মেঘনা ও মেঘনা-গোমতী সেতুর প্রকল্প পরিচালক কর্ণেল মো. সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।