চাঁদপুর, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।
রোববার বিকালে নিহত মাহফুজুর রহমান (৫৮) মতলব দক্ষিণ উপজেলার সহকারী কৃষি স¤প্রসারণ কর্মকর্তা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এই ডেপুটি কমান্ডার জহিরাবাদ ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের প্রয়াত লোকমান হাকিম সরকারের ছেলে।
মতলব উত্তর থানার ওসি সফিকুল ইসলাম বলেন, মতলব উত্তরের নিশ্চিন্তপুর থেকে নিজ কর্মস্থল মতলব দক্ষিণে ফিরছিলেন তিনি।
পথে মতলব উত্তরের দুর্গাপুর ইউনিয়নের হরিনা কবরস্থান এলাকায় একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে তারা মৃত্যু হয়।
পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান দুই ছেলে ও এক মেয়ের জনক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24