২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে জাতিসংঘের ৬৭তম অধিবেশনে যোগদানসহ ভিয়েতনাম ও লাওস সফরের বিষয়ে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে জাতিসংঘের ৬৭তম অধিবেশনে যোগদানসহ ভিয়েতনাম ও লাওস সফরের বিষয়ে অবহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়ার পাঠানো এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, প্রধানমন্ত্রী গত সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৬৭তম অধিবেশনের যোগদানের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেছেন। এ ছাড়া সম্প্রতি ভিয়েতনাম ও লাওসের সফরের অগ্রগতি সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, এশিয়ার দুটি দেশ বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যসহ অন্যান্য সহযোগিতার সম্পর্ক বাড়াতে আগ্রহী। দ্য এশিয়া-ইউরোপ মিটিং (এএসইএম) সম্মেলনের যোগদানের বিষয়েও প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় এএসইএম এর সদস্যপদ লাভ করায় রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, এএসইএম সংগঠনের সদস্যপদ লাভ করায় আগামী বছর গুলোতে বাংলাদেশ অব্যাহত সুফল ভোগ করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২১১০ ঘ.