খুলনা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোেয়ন্টিফোর ডটকম)- ব্যক্তি মালিকানাধীন পাটকল সংগ্রাম পরিষদের ডাকে খুলনায় দু’ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার এ অবরোধ চলাকালে সমাবেশে শ্রমিক নেতারা দাবি করেন, বার বার প্রতিশ্র“তি দিয়েও ব্যক্তি মালিকানাধীন শিল্প কারখানার শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে সরকার।
জাতীয় নিম্নতম মজুরী বোর্ড ঘোষিত সাড়ে ৫ হাজার টাকার গেজেট প্রকাশ, সম-কাজে সম-মজুরি, ২০০৬ সালের শ্রম আইন বাতিলসহ ১০ দফা দাবিতে ডাকা এ অবরোধ কর্মসূচি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ফুলবাড়ি গেট, আফিলগেট, নওয়াপাড়া ও দৌলতপুর শিল্পাঞ্চলে পালিত হয়।
অবরোধের কারণে জেলার ফুলবাড়ি গেটে খুলনা থেকে ছেড়ে যাওয়া ‘রকেট’ মেইল ও খুলনাগামী তেলবাহী ট্রেন আটকা পড়ে।
কর্মসূচি চলাকালে ফুলবাড়ি গেটে সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম ও আফিল গেটে শেখ আনছার আলী, কাবিল হোসেন, শহীদুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪১ ঘ.
bdnews24