চট্টগ্রাম, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্ণফুলীর মোহনা থেকে বিপুল পরিমাণ ফার্নেস ওয়েল এবং ডিজেল আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্ট গার্ড)।
এ ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার মধ্যরাতে ওটি এম আই সি মাহি জাহাজ থেকে এই ফার্নেস ওয়েল ও ডিজেল উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ড চট্টগ্রাম অঞ্চলের লে. কমান্ডার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি আরো বলেন, রাতে অবৈধভাবে বন্দর ও কাস্টমসের অনুমতি ছাড়া বিপুল পরিমাণ ফার্নেস ওয়েল এবং ডিজেল ওয়েল পরিবহনের সময় কর্ণফুলীর মোহনা থেকে তা আটক করা হয়।
এসময় জাহাজটি এমভি ডিডি লিটার নামে অপর একটি জাহাজ থেকে অবৈধ উপায়ে তেল পাচার করছিল।
এসময় জাহাজ থেকে ৬ লাখ ৩ হাজার ৮১৩ লিটার ফার্নেস ওয়েল ও ৭০০ লিটার ডিজেল আটক করা হয়।
আটক তেলের বাজার মূল্য চার কোটি টাকা বলে জানা গেছে।
এব্যাপারে কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ এর ধারা ১৬ ও ধারা ৩২ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে কোস্ট গার্ডের এই কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এইচএ/০০০২ ঘ.
bdnews24