কুমিল্লা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সদরের চ¤পকনগর গ্রামে মঙ্গলবার এক গৃহবধূ ‘খুন’ হয়েছেন।
নিহত শান্তা (২০) চ¤পকনগরের সাদেক মিয়ার মেয়ে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তার স্বামী মো. আলমগীরকে গ্রেপ্তার করেছে। আলমগীর কুমিল্লার দেবিদ্বার উপজেলার আব্দুল¬াহপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ মাস আগে শান্তার সঙ্গে আলমগীরের বিয়ে হয়।
এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত। এ কারণে শান্তা প্রায়ই বাবার বাড়ি এসে থাকতেন।
সোমবার রাতে আলমগীর শ্বশুর বাড়ি বেড়াতে আসেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় আলমগীর ঘুম থেকে উঠে শ্বশুরকে জানান, শান্তা ঘুম থেকে জাগছে না।
ওসি আরো বলেন, আলমগীর হোসেনকে আসামি করে তার বাবা সাদেক মিয়া কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
শান্তার বাবা সাদেক মিয়া বলেন, আলমগীর শান্তাকে গলা টিপে হত্যা করেছে। শান্তার গলায় আঙ্গুলের ছাপ এবং নখের আঁচড় দেখা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24