২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার কেরানীগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় ঢাকা-মাওয়া সড়কের চুনকুটিয়া সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহতরা হলেন- সিএনজিচালক সুবজ (২৭) এবং সুফিয়া খাতুন (৫৫)। তাদের সম্পর্কে আর কোন তথ্য দিতে পারেনি পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএনজি অটোরিকশাটি কদমতলী থেকে রাজেন্দ্রপুরের দিকে যাচ্ছিল। বনফুল পরিবহনের বাসটি আসছিল মাওয়া থেকে ঢাকার দিকে। পথে চুনকুটিয়া সংযোগ সড়কে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সবুজ ও সুফিয়া নিহত হন। পরে লোকজন তাদেরকে মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায়। বনফুল পরিবহনের চালককে গাড়ীসহ আটক করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/সিএস/এইচএ/২৩৪০ঘ.