২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

চার বছরের শিশু অপহরণের অভিযোগে কক্সবাজার থেকে মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 12:00 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

চট্টগ্রাম, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার বছরের শিশু অপহরণের অভিযোগে কক্সবাজার থেকে মহিলাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার প্রথম প্রহরে কক্সবাজার সদর থানার বৈদ্যেরঘোনা থেকে অপহৃত শিশু নকিব উদ্দিনকে উদ্ধার ও ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- জাকারিয়া (৬৫), সিরাজুল ইসলাম (৩২) ও মমতাজ (২৬)। জাকারিয়া ও সিরাজুল জেলার রামু থানা ও মমতাজ সদরের বাসিন্দা। র‌্যাব-৭’র কর্মকর্তা মেজর সরওয়ার-ই-আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রামু থানার চারমারকূলের বাসিন্দা মো. হারুনের বাড়ি থেকে তার শিশু ছেলেকে অপহরণ করা হয়। এরপর বিকালে মোবাইল ফোনে শিশুটির স্বজনরা র‌্যাবকে এ বিষয়ে অভিযোগ করলে রাতে শিশুটিকে উদ্ধার ও এর সঙ্গে জড়িত ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে তিনি জানান। অপহরণকারীরা মুক্তিপণ চাওয়ার আগেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেজর সরওয়ার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/১৭৫৭ ঘ.