সিরাজগঞ্জ, অগাস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের কামারখন্দে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নিহত তোফাজ্জল হোসেন ম-ল (৬০) উপজেলার আলোকদিয়ার গ্রামের বাসিন্দা।
কামারখন্দে থানার ওসি সোহরাব আলী জানান, তোফাজ্জল সোমবার রাতে বাড়ির পাশে মসজিদে তারাবির নামাজ পড়ে আর বাড়ি ফেরেনি।
সকালে মসজিদ সংলগ্ন রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। হত্যাকা-ের কারণ জানা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২০৬ ঘ.
bdnews24