২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে মা ও নবজাতকের মৃত্যু, হাসপাতাল সিলগালা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে একটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 12:50 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

নারায়ণগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবহেলায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে একটি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে। রোববার দুপুরে উচিৎপুরা বাজারের ইস্টার্ন জেনারেল হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জন দুলাল চন্দ্র চৌধুরী এ ব্যবস্থা নেন। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার ইস্টার্ন জেনারেল হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি রিনা বেগম ও নবজাতকের মৃত্যু হয়। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী চিকিৎসকসহ হাসপাতালটি ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেন। রোববার কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেলে তিনি ব্যবস্থা নেন। সিভিল সার্জন সাংবাদিকদের বলেন, হাসপাতালটি সিলগালা করে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৭ ঘ.