ভোলা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ধর্ম প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা মোশারেফ হোসেন শাজাহানকে দাফন করা হয়েছে।
রোববার সকাল ১১টায় ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে শহরের আলীয়া মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।
মোশারেফের মৃত্যুতে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। রোববার সকল-সন্ধ্যা দোকানপাট বন্ধ রেখে শোক পালন করছে ভোলার ব্যবসায়ীরা।
শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ এই রাজনীতিবিদ শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২০০১ সাল পর্যন্ত ভোলার বিভিন্ন আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হন মোশারেফ। ২০০১ সালে খালেদা জিয়ার মন্ত্রীসভায় ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
মোশাররফের মরদেহ রোববার সকাল সাড়ে ৬টায় ভোলায় আনার পর শহরের মহাজনপট্টিতে বাসবভনের সামনে রাখা হয়। শেষবারের মতো তাকে দেখতে মানুষের ঢল নামে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এসইউ/১৪২৫ ঘ.
bdnews24