২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রেফ্রিজেরেটর ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামতের একটি দোকানে এই ঘটনা ঘটে। নিহতের একজনের নাম আরিফ হোসেন (৩৫)। অন্য জনের নাম জানা যায়নি, তার বয়স আনুমানিক ৩৮ বছর বলে পুলিশ জানায়। আহতরা হলেন শাহীন ও জাহাঙ্গীর। তারা সবাই আবদুল মান্নান ইঞ্জিনিয়ারিং নামে ওই দোকানের কর্মচারী বলে পুলিশ জানিয়েছে। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে বলেন, মান্নান ইঞ্জিনিয়ারিংয়ে ফ্রিজ ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মেরামত করা হতো। সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে একটি সিলিন্ডার বিস্ফোরিত হলে চার জন আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। শাহীন ও জাহাঙ্গীরকে হাসপাতালে চিকিৎসাধীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২০৩০ ঘ.