২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষ উপলক্ষে রাজধানীতে চিত্রকলা প্রদর্শনী

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে ১৫ দিনের বিশেষ চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করছে গ্যালারি জলরং। আগামী ৪ এপ্রিল শুরু হয়ে প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীতে ১৫ দিনের বিশেষ চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করছে গ্যালারি জলরং। আগামী ৪ এপ্রিল শুরু হয়ে প্রদর্শনী চলবে ২০ এপ্রিল পর্যন্ত। ‘দেশজ স্পন্দন’ শিরোনামে বিশেষ এ প্রদর্শনীতে দেশের সাত বরেণ্য শিল্পীর চিত্রকর্ম প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে যেসব শিল্পীর চিত্রকর্ম স্থান পাবে তারা হলেন, আব্দুস শাকুর শাহ, সুকুমার পাল, নিখিল চন্দ্র দাস, আর কে দাস, রঘুনাথ চক্রবর্তী, সুশান্ত পাল ও নাজির হোসেন। এ তথ্য জানিয়ে গ্যালারি জলরং-এর সমন্ব^য়কারী সাদিয়া মিজান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক শিল্পী নিসার হোসেন ও শিল্পী সমরজিৎ রায় চৌধুরী এ প্রদর্শনী উদ্বোধন করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/১৯১১ ঘ.