২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর ব্যাগ থেকে দুটি বন্দুক উদ্ধার

চট্টগ্রামে চামড়ার গুদাম এলাকা থেকে দুটি দেশি বন্দুকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2012, 09:46 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চট্টগ্রাম, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে চামড়ার গুদাম এলাকা থেকে দুটি দেশি বন্দুকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে মোর্শেদা আক্তার পাখি (৩২) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে সাংবাাদিকদের সামনে হাজির করা হলে পাখি জানান, কক্সবাজারের রামু উপজেলার কোদালিয়াকাটা এলাকায় তার বাড়ি। তার স্বামীর নাম মো. মকবুল। বিক্রির জন্য অস্ত্র দুটি চট্টগ্রামে নিয়ে এসেছিলেন বলেও জানান তিনি। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক নারী কক্সবাজার থেকে অস্ত্র নিয়ে চট্টগ্রাম মহানগরীতে আসছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে বন্দুকদুটি পাওয়া যায়। এই ঘটনায় কোতোয়ালি থানায় একেটি অস্ত্র মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৫৪৮ ঘ.