জামালপুর, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যান্ত্রিক ত্র“টির কারণে যমুনা সার কারখানায় ইউরিয়া ও অ্যামোনিয়াম সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক অচিন্ত্য কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ইউটিলিটি প্ল্যান্টের বয়লারে ত্র“টি দেখা দিলে উৎপাদন বন্ধ হয়ে যায়।”
কারখানার প্রকৌশলীরা ত্র“টি মেরামতে কাজ শুরু করছেন জানালেও উৎপাদন আবার শুরু হতে কতদিন লাগবে তা বলতে পারেননি এই কর্মকর্তা।
প্রতিদিন এক হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন ক্ষমতার যমুনা সার কারখানা গ্যাস সংকটের কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গত বছরের ৫ সেপ্টেম্বর উৎপাদন শুরু করেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/জেকে/১৫৫০ ঘ.
bdnews24