মাগুরা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শালিখা উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১০টার দিকে আড়পাড়া ইউনয়িন পরিষদ অফিসের পিছনে একটি ঝোপের ভিতর পাওয়া এই লাশের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২ বছর বলে পুলিশ ধারণা করছে।
শালিখা থানার ওসি এসএম শামসুল হক বলেন, লোকটির পরনে শার্ট ও প্যান্ট ছিল। পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্যে লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৫ ঘ.
bdnews24