ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবস উপলক্ষে ৪ সেপ্টেম্বর ঢাকাস্থ মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।
মঙ্গলবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, কনস্যুলার সেকশন এবং আমেরিকান সেন্টারের আর্চার কে. ব¬াড লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারও ওইদিন বন্ধ থাকবে।
শ্রমিক দিবস যুক্তরাষ্ট্রের সরকারি ছুটির দিন।
তবে মার্কিন নাগরিকরা জরুরি প্রয়োজনে ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে সহযোগিতা নিতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬১১ ঘ.
bdnews24