২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোরগোড়ায় ঈদুল ফিতর

মুসলমান স¤প্রদায়ের প্রায় এক মাসের সিয়াম সাধনার শেষে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে ঈদুল ফিতর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2011, 08:48 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুসলমান স¤প্রদায়ের প্রায় এক মাসের সিয়াম সাধনার শেষে দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের দিন নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে মঙ্গলবার। সন্ধ্যা সোয়া ৭টায় ১৪৩২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম কার্যালয়ে বৈঠক করবে কমিটি। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া। মঙ্গলবার চাঁদ দেখা গেলে বুধবার পালিত হবে ঈদুল ফিতর। তবে এ দিন দেশের আকাশে চাঁদ দেখা না গেলে ঈদ হবে বৃহস্পতিবার। মুসলিম স¤প্রদায় নানা অয়োজনে তাদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া আলাদা বাণীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের দিন সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বনানী-ঢাকা গেইট থেকে বঙ্গভবন পর্যন্ত প্রধান সড়ক এবং সড়ক দ্বীপগুলোতে (আইল্যান্ড) জাতীয় পতাকা এবং বাংলা ও আরবিতে ঈদ মোবারক লিখিত ব্যানার ও ফেস্টুন দিয়ে সজ্জিত করা হবে। এছাড়া ঈদের রাতে কিছু সরকারি ভবনে আলোকসজ্জা করা হবে। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি চ্যানেলগুলো কয়েকদিনব্যাপী বিশেষ অনুষ্ঠান স¤প্রচার করবে। জাতীয় দৈনিক পত্রিকাগুলো প্রকাশ করেছে বিশেষ সংখ্যা। সোমবার এক তথ্য বিবরণীতে জানানো হয়, ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রগুলোতে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে সিটি কর্পোরেশনের আওতাধীন সব শিশু পার্কে প্রবেশ, বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৪৩৯ ঘ.