সাভার, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা থেকে ১৬টি তাজা ককটেলসহ একজনকে আটক করেছে র্যাব।
শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে ভৌমদক্ষিণ বাসস্ট্যান্ড থেকে আটক মুহিদুর রহমান ব্যাপারী (২২) ওই এলাকার বাসিন্দা।
র্যাব-৪ সাভার ক্যাম্প অধিনায়ক মেজর আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহিদুরের কাছ থেকে বড় জর্দ্দার কৌটায় তৈরি স্কচটেপ দিয়ে প্যাঁচানো ১৬টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে সিঙ্গাইর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯৪৩ ঘ.
bdnews24