২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাকসাম-চাঁদপুর ট্রেন চলাচল ৯ ঘণ্টা পর শুরু

লাইনচ্যুত ট্রেন ওঠানো হলে নয় ঘণ্টার বেশি সময় পর লাকসাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 03:50 PM

চাঁদপুর, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইনচ্যুত ট্রেন ওঠানো হলে নয় ঘণ্টার বেশি সময় পর লাকসাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় চাঁদপুর-লাকসাম রুটে চলাচলকারী একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শুক্রবার ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনাকবলিত লাকসামগামী ট্রেনটি লাইনে তোলার পর রেল চলাচল স্বাভাবিক হয় বলে চাঁদপুর রেল স্টেশন মাস্টার কামরুল হাসান তালুকদার জানিয়েছেন। এরপর সকাল সাড়ে ৭টায় যাত্রীবাহী ট্রেন 'মেঘনা এক্সপ্রেস' চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এটি ভোর ৫টায় রওনা হওয়ার কথা ছিলো। স্টেশন মাস্টার কামরুল জানান, মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইন থেকে বেরিয়ে পড়েছিলো। লাইনে ওঠানোর পর এটি চাঁদপুর ফিরে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৪৫ ঘ.