মুন্সীগঞ্জ, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাগার থেকে এসে মুন্সীগঞ্জের তিন উত্ত্যক্তকারী প্রতিশোধ নিতে এক কাউন্সিলরের উপর হামলা করেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার সন্ধ্যায় তারা মুন্সীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরমান গাজীকে (৩০) ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে।
আরমান গাজীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক সুলতান মিয়া জানান, শহরের দেওভোগ অনিবার্ণ স্কুলের সামনে ফয়সাল, মামুন ও মিলন নামের তিন 'উত্ত্যক্তকারী' প্রচ-ভাবে প্রহারের পর ছুরিকাঘাত করেছে আরমান গাজীকে।
পুলিশ কর্মকর্তা জানান, প্রায় সাড়ে তিন মাস আগে এই তিন যুবক শহরের রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি করার সময় জনতার হাতে আটক হয়।
পরে এই কাউন্সিলর জনগণের সহয়তায় তাকে পুলিশে সোপর্দ করেন।
ভ্রাম্যমাণ আদালত তাদের তিন মাস করে কারাদ- দিয়ে জেল হাজতে পাঠায়।
দুই সপ্তাহ আগে তারা মুক্তি পায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩২ ঘ.
bdnews24