শেরপুর, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশু অপহরণ মামলায় তিন যুবককে ১৪ বছর করে সশ্রম কারাদ- দিয়েছে শেরপুরের একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাদ- দেওয়া হয়।
রোববার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় দানেশ মিয়া নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
দ-িতরা হলেন- শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব ছনকান্দা গ্রামের আবু তালেব (১৮), রমজান আলী (২০) ও খাসপাড়া গ্রামের মোহাম্মদ মঞ্জু মিয়া (১৯)।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি মো. ইমাম হোসেন ঠান্ডু ও আসামিপক্ষে অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ বাবুল মামলাটি পরিচালনা করেন।
ইমাম হোসেন ঠান্ডু জানান, ২০০৫ সালের ২২ মার্চ পূর্ব ছনকান্দা গ্রামের জাকির হোসেনের ছেলে কাছিম উদ্দিনকে (১৪) অপহরণ করে ঢাকায় নিয়ে যায় আসামিরা। পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় কাছিম উদ্দিনের বাবা জাকির হোসেন শ্রীবরদী থানায় একটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24