২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত তাহরীরের ১৬ সদস্যের ৪ দিন রিমান্ড

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ১৬ সদস্যকে পৃথক দুই মামলায় চার দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ হিযবুত তাহরীরের ১৬ সদস্যকে পৃথক দুই মামলায় চার দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ। আসামিরা হলেন- রাদ-ই-শফিক, মনিরুল ইসলাম পিয়াস, জামিলুর রহমান, সাব্বির আহমেদ আকাশ, শাহাবুদ্দিন, শরীফ শাহ মিরাজ, আসিফ রহমান, সৈয়দ জায়িম আব্দুল্লাহ, এস এম সায়েদুল ইসলাম, আহমেদ নিজাম, শাফায়েত উল্লাহ শাওন, মো. হাবিবুর রহমান, মো. ফয়সাল, আশিকুর রহমান, জাহিদুল ইসলাম জাহিদ ও জাহিদ হোসেন মিলন। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় প্রত্যেককে তিনদিন এবং পুলিশের কাজে বাধা ও মারধরের মামলায় একদিন করে হেফাজতে রোববার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ফারুক অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতের আবেদন করেন। গত ১৩ অগাস্ট রাজধানীর মুক্তাঙ্গন থেকে হিযবুত তাহরীরের ১৬ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই তাদের বিরুদ্ধে মামলা দুটি করে পুলিশ। গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ১০ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অন্যরা রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/১৯৪৪ ঘ.