২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি কর্মী খুন

ঝিনাইদহ সদর উপজেলায় হায়দার আলী শাহ (৪৮) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:48 PM

ঝিনাইদহ, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় হায়দার আলী শাহ (৪৮) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গিলাপোল গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত হায়দার গিলাপোল গ্রামের আলী আব্দুল জোব্বারের ছেলে। তিনি বিএনপি'র গিলাপোল গ্রাম কমিটির সভাপতি ছিলেন। ঝিনাইদহ পুলিশ সুপার রেজাউল করিম জানান, শনিবার রাতে হায়দার এবং তার স্ত্রী ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। সন্ত্রাসীরা বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৭৫৮ ঘ.