২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ট্রেন যাত্রী এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 03:47 PM

সিলেট, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ট্রেনের নিচে কাটা পড়ে ট্রেন যাত্রী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জিলু মিয়া (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মোহন্দপুর গ্রামের রফিক মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাইজগাঁও এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী সুরমা মেইলের নিচে পড়ে জিলুর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। জিলুর বাবা রফিক মিয়া সাংবাদিকদের জানান, সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট ফেরার সময় জিলু সুরমা মেইলের একটি বগির দরজায় দাঁড়িয়ে ছিল। মাইজগাঁ আসার পর হঠাৎ সে দরজা থেকে নিচে পড়ে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। সিলেট নগরীতে জিলুকে নিয়ে রফিক সবজির ব্যবসা করতেন বলে জানান। সিলেট জিআরপি থানার ওসি ফরিদ উদ্দিন ভুইঁয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬৪৭ ঘ.