মাদারীপুর, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেশাদ্রব্য ব্যবহার করায় মাদারীপুরে 'রেডহর্স' নামে একটি এনার্জি ড্রিঙ্ক কারাখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া ওই কারখানার মালিক মোস্তফা পাইককে এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়।
বুধবার মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান কালকিনি উপজেলার রমজানপুরে এ অভিযান চালান।
শফিকুর রহমান জানান, র্যাবের সহায়তায় দুই হাজার ৪৪০ বোতল রেডহর্স, এগুলো তৈরির সরঞ্জাম ও বিভিন্ন উপাদান উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২৩২২ ঘ.
bdnews24