বরিশাল, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে পুলিশকে মারধর করে হতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে সরকারি কাজে বাধাদান, মারধর করে গুরুতর ও সাধারন জখম এবং আসামি ছিনতাইয়ের অভিযোগে হিজলা থানায় মামলাটি করা হয় বলে জানান বরিশাল জেলা পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য।
মামলায় মেমানিয়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার হাওলাদারকে প্রধান করে নামধারী ১২ ও অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, এই মামলার আসামি এবং হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশী অভিযান চলছে।
হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের দূর্গাপুর লঞ্চঘাট এলাকায় নারী নির্যাতন ও অগ্নিসংযোগের মামলার আসামি সালাউদ্দিন চৌকিদারকে তার স্বজনরা বুধবার রাত ৯টার দিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়। এসময় তারা পুলিশকে মারধর করে। সালাউদ্দিন ভাড়
bdnews24