২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অটোরিকশা চাপায় বৃদ্ধা নিহত

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

বরিশাল, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার সকালে নগরীর সদর রোড এলাকায় এ দুর্ঘটনায় নিহত অনিকা রানী সাহা (৭০) নগরীর অনামী লেনের বাসিন্দা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতের ছেলে জীবন সাহা সাংবাদিকদের জানান, প্রতিদিনের মতো ৭টায় অনিকা রানী পূজার ফুল আনতে বের হন। ফুল নিয়ে বাসায় ফেরার পথে সকাল সন্ধ্যা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এরপরই আরেকটি অটোরিকশা তাকে চাপা দেয়। বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। কোতয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, জেলা প্রশাসকের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়া দুপুরে অনিকা রানীর সৎকার করা হয়। দুই অটোরিকশার কোনোটির চালককেই আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৪ ঘ.